ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ৪:১৮

“জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬” উপলক্ষে কুতুবদিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সপ্তাহটি উপলক্ষে সকালে একটি র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, সিএইচসিপি, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মারুফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদু রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম, লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন এবং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম সিকদারসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও এনজিও কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, অপুষ্টি দূরীকরণে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুতুবদিয়াতেও জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস