পুলিশের মাদক নির্মূল অভিযান প্রশ্নবিদ্ধ অধরাই শীর্ষ তালিকাভুক্ত কারবারিরা
যশোরের অভয়নগর উপজেলায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চললেও বাস্তবে মাদক নির্মূলে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। গত ২০ তারিখ রাত থেকে শুরু হওয়া এই অভিযান আজ শেষ হচ্ছে। এই অভিযানে কিছু খুচরা মাদকসেবী ও ছোটখাটো কারবারিকে আটক হলেও তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। স্থানীয় সূত্র বলছে, পদ্মার আড়ালে থেকে বিভিন্ন নিরাপদ স্থানে অবস্থান নিয়ে প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা তাদের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে। তারা কৌশল বদলে বিভিন্ন মাধ্যমে মাদক সরবরাহ করছে, ফলে উপজেলার বিভিন্ন এলাকায় এখন সহজেই মাদক পাওয়া যাচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সচেতন মহলের অভিযোগ, পুলিশের এই অভিযান মূলত লোক দেখানো মাত্র । মাঝে মাঝে উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু-একজন মাদকসেবীকে সাজা দেওয়া হলেও প্রকৃত মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে। উপজেলার একাধিক সূত্র জানান, “প্রতিবারই অভিযান হয়, কিন্তু বড় মাদক ব্যবসায়ীদের ধরা হয় না। এতে মনে হয় পুরো বিষয়টি শুধু দেখানোর জন্যই করা হচ্ছে।পুলিশের কিছু সদস্য মাদক সিন্ডিকেটের সাথে সখ্যতায় থাকায় অভিযানের খবর আগে থেকেই পেয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে এসব কারনে অভয়নগরে মাদকের প্রভাবে সামাজিক অস্থিরতা বাড়ছে বলে আশঙ্কা বলে অভিমত বিজ্ঞজনেদের । বিশেষ করে যুব সমাজের একটি বড় অংশ মাদকের করাল গ্রাসে পড়ে ভবিষ্যৎ হারাচ্ছে। চুরি, ছিনতাই-সহ নানা অপরাধ প্রবণতাও বেড়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলছেন, শুধুমাত্র ছোটখাটো অভিযান নয়, বরং মাদকের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদক নির্মূলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। এসব বিষয়ে জানতে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামানের সাথে কথা বল্লে তিনি জানান, অভিযানে যেমন সফলতা আছে তেমন ব্যর্থতাও আছে। তবে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি মাদক নির্মুল করার জন্য।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস