শারদীয় উৎসব উপলক্ষে ইলিয়াস খানের নারিকেল বিতরণ
নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ৩নং পরানপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান ৪৫০টি পরিবারের মাঝে নারিকেল বিতরণ করেছেন। বুধবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বালুবাজার কেজি স্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এসব নারিকেল বিতরণ করেন।
নির্বাচিত হওয়ার পর থেকে তিনি প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নারিকেল বিতরণ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো এবার নারিকেল বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে ৫টি করে মোট ২ হাজার ২৫০ টি নারিকেল প্রদান করা হয়।
নারিকেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বানিসর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইয়াহিয়া খান, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী, বিশিষ্ট সমাজসেবক মোসলেম আলী, ইউপি সদস্য আলমগীর হোসেন, আকরাম হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied