আত্রাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত
নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কারে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের লোকজনের হাতে দুইজন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল (২৩ এপ্রিল) বৃহস্পতিবার উপজেলা পরিষদ ভবনের ৩য় তলায়।
জানা যায়, উপজেলার বিশা ইউনিয়নের ভাগসুন্দুর গ্রামে রাস্তা সংস্কার কাজে নিম্নমানের ইট, মরিচাযুক্ত রড ব্যবহার ও গাইডওয়ালের একেবারেই নিকট থেকে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন-এর সহ-সভাপতি ও আত্রাই
উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তাল মাহমুদ এবং দৈনিক সংবাদ পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি মো. কাজী রহমান গতকাল বৃহস্পতিবার ওই কাজের অনিয়মের তথ্য সংগ্রহের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যান। এ সময় অফিসের লোকজন তাদের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে।
সাংবাদিক উত্তাল মাহমুদ বলেন, আমি কয়েকদিন থেকে এ কাজের তথ্য সংগ্রহের জন্য এ অফিসে যাতায়াত করছি। আমাকে তথ্য দিতে কেন গড়িমসি করা হচ্ছে জানতে চাইলে অফিসের লোকজন আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং আমাদের ওপর চড়াও হয়ে হুমকি-ধমকি দিতে থাকেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার-এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, তথ্য দিতে অসহযোগিতার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied