ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
ঢাকার ধামরাই পৌর শহরের পশ্চিম লাকুড়িয়াপাড়া মহল্লায় নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে সাব্বির হোসেনের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাহিদা আক্তার ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইতোমধ্যে দুটি পরীক্ষা সম্পন্ন করেছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। মা লিজা আক্তার প্রবাসে এবং বাবা নিজ বাড়িতে থাকেন। নাহিদা ধামরাইয়ের লাকুড়িয়াপাড়ায় নানীর সঙ্গে বসবাস করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় নাহিদা নিজ ঘরে বসে পড়াশোনা করছিলেন। তার নানী দুধ আনতে বাইরে গেলে প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের মেঝে রক্তে ভেসে যায়। দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তার গলা ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘাতকদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’