ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৪-২০২৬ দুপুর ১:১৫
 বৈশাখের তীব্র খরতাপে নওগাঁর রাণীনগরে জনজীবন যখন ওষ্ঠাগত, ঠিক তখনই মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ লোডশেডিং। রাত-দিন ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ থাকছে না এই উপজেলায়। ফলে একদিকে যেমন ভ্যাপসা গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে কৃষকের সেচ কাজ।
​স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ:তীব্র গরম ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে এলাকায় ডায়রিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে,গত কয়েক দিনে ডায়রিয়ায় আক্রান্ত নারী,পুরুষ ও বিশেষ করে শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানও কঠিন হয়ে পড়ছে।​
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিস সূত্রে জানা গেছে, এই জোনের আওতায় আবাসিক, বাণিজ্যিক, সেচ ও শিল্পসহ মোট ৬৪ হাজার ১৯টি সংযোগ রয়েছে। এর মধ্যে সেচ সংযোগ ৬৮৫টি এবং শিল্প সংযোগ ৬০৪টি।​এসব গ্রাহকের বিপরীতে বিদ্যুতের গড় চাহিদা ১১ মেগাওয়াটেরও বেশি। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৫ মেগাওয়াট বা তারও কম। অর্ধেকেরও কম সরবরাহ পাওয়ায় বাধ্য হয়েই পর্যায়ক্রমে দীর্ঘ সময় লোডশেডিং করতে হচ্ছে।স্থানীয়রা মনে করছেন, দ্রুত এই বিদ্যুৎ সংকট নিরসন করা না গেলে জনস্বাস্থ্যের পাশাপাশি এই অঞ্চলের প্রধান অর্থকরী ফসল বোরো ধানের ফলন বিপর্যয়ের মুখে পড়বে ​রাণীনগর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ আবু হাসান জানান, “আমাদের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। ১১/১২ মেগাওয়াট চাহিদার বিপরীতে গড়ে মাত্র ৫ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি।  কোনো কোনো সময় তারও কম পাচ্ছি। তবে আশা করছি, এই পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে।বলছেন এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে