পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে জয়পুরহাট -২০ ব্যাটালিয়ন বিজিবি। এসময় রায়হান (৫৬) নামের একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল আখিড়াপুকুর এলাকায়
এই অভিযান পরিচালিত হয়। রায়হান উপজেলার আখিড়াপুকুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, উপজেলার সড়াইল আখিড়াপুকুর গ্রামে ভারতের পাচারের উদ্দেশ্যে অবৈধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ নজরুলের মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস-এর নেতৃত্বে একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। তল্লাশী কালে ৮ হাজার ৬৩ বোতল যৌন উত্তেজক একেএল ওয়ান ১০০ এমএল সিরাপ উদ্ধার করেন। এসময় নজরুল ইসলামকে আটক করেন বিজিবি।
আটক নজরুলের তথ্য মতে র্যাব বিজিবি,র যৌথ অভিযানে একই দিন দিনাজপুর জেলার নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারের করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে ৭ হাজার ৪শ ৮৫ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
আটককৃত এই সিরাপগুলোর আনুমানিক বাজার মূল্য ৪৫লক্ষ ৪৪ হাজার ৮শ টাকা।
আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হবে এবং পরবর্তীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে তা জনসমক্ষে ধ্বংস করা হবে বলে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন