বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের
বাগেরহাটের রামপাল উপজেলার একটি স্কুলের পাঠদান কক্ষে গান গাইতে না পারায় নেওয়াজ তালুকদার নামে একজন শিক্ষার্থীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। রামপাল উপজেলার মল্লিকেরবেড় সন্ন্যাসী স্কুল এন্ড কলেজের ধর্মীয় ক্লাসে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। শিক্ষকের এলাপাতাড়ী লাঠির আঘাতে আহত নেওয়াজ তালুকদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নেওয়াজ তালুকদার সন্ন্যাসী স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আহত শিক্ষার্থী নেওয়াজ তালুকদার বলেন, ধর্মীয় শিক্ষক আমিন গাজী ক্লাসে এসে আমাকে গান পরিবেশনের জন্য ডাক দেন। আমি তার কাছে গিয়ে গান পরিবেশন করতে পারি না বললে তিনি আমাকে লাঠি দিয়ে এলোপাতাড়ী পিটাতে থাকেন। আমি পিটানো থেকে রক্ষা পেতে স্যারের পা পরে কাকুতি মিনতি করার পরে রক্ষা পাইনি। আমার হাত পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগ পড়ে আছে। আমি স্কুল থেকে বাড়ী ফিরে ওই ঘটনা জানানোর পর স্থানীয়ভাবে চিকিৎসা নেই। শিক্ষার্থীর পিতা রাজু তালুকদার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক আমিন গাজী তুচ্ছ কারনে আমার ছেলে নেওয়াজকে বেদম প্রহার করে আহত করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে এখন লাঠির ব্যবহার একেবারেই নিষিদ্ধ। আমার ছেলের সারা শরীরে লাঠির আঘাতের চিহ্ন। আমি এই ঘটনায় জড়িত শিক্ষকের বিচার দাবী করছি। অভিযোগ ওঠা ধর্মীয় শিক্ষক আমিন গাজীর বক্তব্য পাওয়া যায়নি। তবে সন্ন্যাসী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সন্তোষ কুমার পালকে ফোন করা হলে তিনি সংবাদকর্মী শুনে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. সাদেকুল ইসলাম বলেন, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে বেত ও লাঠির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষক কোন শিশুকে শারীরিক নির্যাতন করতে পারেনা। এই ঘটনা তদন্ত করে অভিযোগ ওঠা শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ