নবীনগরে ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদকের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও তার ভাই যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি জায়গা দখল এবং মাদক ব্যবসার গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) কোম্পানীগঞ্জ-নবীনগর সীমান্তবর্তী বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, চেয়ারম্যান রবি ও তার ভাই শফিক দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন। গত মঙ্গলবার সকালে বাঙ্গরা বাজারের সরকারি খাস জমিতে দোকান নির্মাণের চেষ্টা করা হলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বাধা দেন। এ সময় ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনাও ঘটে বলে দাবি করা হয়। পরে উত্তেজিত জনতা অভিযুক্তদের অবরুদ্ধ করে রাখলে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় থেকেই তারা বাঙ্গরা বাজারের সরকারি জমি দখল করে রেখেছেন। এর আগে মুরগি বাজারের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। শফিকুল ইসলাম শফিককে এলাকায় ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করে বলা হয়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং অতীতে ইয়াবাসহ আটক হওয়ার ঘটনাও রয়েছে।
এছাড়া, বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে দোকান বরাদ্দের নামে বিভিন্ন সময়ে মোটা অংকের চাঁদা আদায়ের অভিযোগও তুলে ধরা হয়।
বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আতিক সরকার বলেন, “তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। আমরা এই চাঁদাবাজ ও মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে ব্যবসায়ী ও এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান রবিউল আউয়াল রবি বর্তমানে কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই শফিকুল ইসলাম শফিক অভিযোগ অস্বীকার করে বলেন, “সংবাদ সম্মেলনে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি যৌথবাহিনী ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি, যাতে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হয়।”
আরমান / আরমান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied