ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

খেলতে খেলতে মাঠেই প্রাণ হারালেন ফুটবলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৪-২০২৬ দুপুর ১০:৪৯

খেলার মাঝেই মাঠে অজ্ঞান হওয়ার পর প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো। ৪০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ‘হৃদরোগে আক্রান্ত’ হওয়ার কথা জানিয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)। আন্তর্জাতিক ফুটবলে এনেরামো ১০টি ম্যাচ খেলেছেন।
গতকাল (শুক্রবার) সকালে কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচটির প্রথমার্ধে পুরোটা সময়ই খেলেন তিনি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই বিপত্তি বাধে। এক বিবৃতিতে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘৪০ বছর বয়সী এনেরামো ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন।’
এনএফএফ–এর সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক। এই মুহূর্তে আমি ভাষাহীন।’ এর আগে এনেরামো নাইজেরিয়ার হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিউনিসিয়ায় সফল ক্লাব ক্যারিয়ার থাকা সত্ত্বেও এবং দেশটির নাগরিকত্ব নেওয়ার সম্ভাবনা থাকলেও তিনি নাইজেরিয়ার হয়েই খেলার সিদ্ধান্ত নেন।
এর আগে এসপারেন্স স্পোর্টিভ ডি তিউনিস ক্লাবের হয়ে খেলাকালীন ভক্তদের কাছে ‘দ্য ট্যাঙ্ক’ নামে পরিচিত ছিলেন এনেরামো। এনএফএফ–এর তথ্যমতে, দলটিকে একাধিক শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলেন এই ফরোয়ার্ড। এ ছাড়া তিনি তুরস্কের ক্লাব– সিভাসপোর, বেসিকতাস এবং ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়েও খেলেছেন।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার হয়ে অভিষেক হয় এনেরামোর। যার তিন মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করেন।

 

Aminur / Aminur

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার