নেত্রকোনার মদনে ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি আরিফ গ্রেফতার
নেত্রকোণার মদন উপজেলায় ডাকাতি মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।২৫ এপ্রিল শনিবার দিবাগত আনুমানিক রাত ১টা ৫০ মিনিটে মদন পৌরসভাস্থ সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আরিফুল ইসলাম আরিফ(৩৪) ৩ নং মদন ইউনিয়নের মদন দক্ষিণ পাড়ার নুর ইসলাম ওরফে নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়,এসআই (নিঃ) ফয়সালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। মদন থানার মামলা নং-১৬,২৭ জানুয়ারি ২০২৬খ্রিঃ, ধারা ৩৯৪(পেনাল কোড)এর এজাহারভুক্ত আসামী।
পুলিশ সূত্রে আরও জানা যায়,গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে এর আগেও মাদক,অস্ত্র,চুরি, ডাকাতি এবং বিশেষ ক্ষমতা আইন ও সড়ক পরিবহন আইনসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান এ প্রতিনিধিকে জানান,অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতি মামলার এজাহারভুক্ত এই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান