এবার ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি : কোহলি
গতকাল বেঙ্গালুরুর বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাই সুদর্শন। কিন্তু সুদর্শনের সেই সেঞ্চুরি ছাপিয়ে গেছে কোহলির দুর্দান্ত ব্যাটিং। ৪৪ বলে ৮১ রানের ইনিংস খেলে বেঙ্গালুরুকে জিতিয়েছেন তিনি। তবে ম্যাচের শেষে নিজে কোনো কৃতিত্বই নিতে চাননি কোহলি।
রান তাড়ায় জেকব বেথেল শুরুতে আউট হয়ে গেলেও সমস্যায় পড়েনি বেঙ্গালুরু। কোহলি এবং দেবদূত পাডিক্কালের দ্বিতীয় উইকেটের জুটি দলের জয়ের ভিত গড়ে দেয়। কোহলি বলেন, 'এই নিয়ে দ্বিতীয়বার পাডিক্কাল এমন ইনিংস খেলেছে।'
'কখনো দেখবেন না যে সে ধরে খেলছে। তা সত্ত্বেও সে দারুণ ব্যাটিং করেছে। আমাদের ইনিংসের প্রথমার্ধে তার ইনিংসই পার্থক্য গড়ে দিয়েছে। আমি চেয়েছিলাম উইকেটে টিকে থাকতে যাতে সে চাপে না পড়ে। বোলিংয়ের সময়ও আমরা দারুণ ভাবে ফিরে এসেছি। এক সময় ভেবেছিলাম ২৩০-২৩৫ রান হবে। তখনই বুঝেছিলাম উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।'-যোগ করেন তিনি।
চলতি আইপিএলে বেঙ্গালুরুর পিচ নিয়ে বেশ খুশি কোহলি। এই নিয়ে দুইবার ২০০ রান তাড়া করে জিতেছে কোহলিরা। মোট তিন বার ২০০ এর বেশি রান তুলেছেন। এ নিয়ে কোহলি বলেন, 'এই মৌসুমে ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি।'
'জানতাম উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারলে বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে। দেব দারুণ খেলছিল। তাই বোলারদের চাপে ফেলাই আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের মধ্যে সেই সাহসটা ছিল। পাশাপাশি বাকিদের মতামতও শুনেছিলাম। জানতাম জুটিটা টিকে গেলে কোনো চাপ হবে না।'-যোগ করেন তিনি।
Aminur / Aminur
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি