ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সংযোগ সড়ক বন্ধে লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তি


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৫-৪-২০২৬ দুপুর ১:২৪

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হতে জেলা শহরের বিএনপি কলোনিতে প্রবেশের প্রধান সংযোগ পথটি রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘদিনের ব্যবহৃত এই রাস্তাটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এখন কলোনি থেকে মডেল মসজিদ, জেলা আদালত, পুলিশ সুপারের কার্যালয় ও বিবেচনা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাসিন্দাদের প্রায় এক কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

​২০০১ সালে লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে রেলওয়ের জমিতে গড়ে ওঠা এই কলোনির বাসিন্দারা দীর্ঘ ২৫ বছর ধরে শিশু পার্কের পশ্চিমের এই রাস্তাটি ব্যবহার করে আসছেন।

আজ(শনিবার) সকালে রেলওয়ে কর্তৃপক্ষ সংযোগ সড়কটি রেল লাইনের পাত দিয়ে বন্ধ করে কর্তৃপক্ষ। বন্ধ করা এই সংযোগ সরক দিয়ে বিএনপি কলোনিবাসীর হাজারো বাসিন্দা, সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীসহ বত্রিশহাজারী এলাকার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা এই পথেই নিয়মিত যাতায়াত করে।

স্থানীয় বাসিন্দা রমজান আলী ও সাইদ মিয়া জানান, কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো কর্ণপাত না করেই রাস্তাটি বন্ধ করে দিয়েছে। আরেক বাসিন্দা শফিয়ার রহমান আক্ষেপ করে বলেন, পুরো রাস্তা বন্ধ না করে অন্তত একটি রিকশা চলার মতো জায়গা রাখার মানবিক আবেদন জানিয়েছিলাম, কিন্তু রেলওয়ে তা শোনেনি।

​রাস্তা বন্ধের সময় উপস্থিত লালমনিরহাট রেলওয়ের এসএসএই (ওয়ার্কার্স) জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তারা পরিত্যক্ত রেললাইন ব্যবহার করে পথটি সিল করে দিচ্ছেন। এলাকাবাসীর দাবির মুখে তিনি জানান, পেশাগত দায়িত্ব পালন ছাড়া তাদের আর কিছু করার নেই এবং এই রাস্তাটি এক সময় বন্ধ ছিল বলেও তিনি দাবি করেন।

​সচেতন মহলের প্রতিনিধি আরিফুল ইসলাম জানান, দীর্ঘদিনের জনচলাচলের পথটি হঠাৎ বন্ধ করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এতে বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্কদের যাতায়াতে দুর্ভোগ চরমে পৌঁছেছে। তিনি অবিলম্বে মানবিক দৃষ্টিতে সড়কটি পুনরায় উন্মুক্ত করে দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
​এদিকে, বিষয়টি নিয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমদ খান-এর মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

কমলা বেগমের নিজ বাড়িতে বসবাস করতে না পারার অভিযোগে সাংবাদিক সম্মেলন

মানিকগঞ্জের ৭টি উপজেলায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসি

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

পত্নীতলায় খাদ্য গুদামে ঘুষ বাণিজ্যের অভিযোগ

​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন,নিহত ১ আহত ১

বাংলাবান্ধা স্থলবন্দরে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প এস্কাফ সিরাপ জব্দ

পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF) এর উদ্যেগে মাদকবিরোধী সেমিনার

রায়গঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই টিউবওয়েলই অকেজো, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা

কালকিনিতে নীরিহ পরিবারকে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহানবীর আগমনে ধন্য বিশ্ববাসীঃচন্দনাইশে জশনে জুলুসে অতিথিবৃন্দ

মোহনগঞ্জ ডালাহাতা বিলে পদ্ম ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে