জমি নিয়ে বিরোধে, ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত
জমি নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইরে ছোট ভাইয়ের মারধরে খন্দকার নজরুল ইসলাম (৬২) নামে বড় ভাই নিহত হয়েছেন। এসময় তার ছেলে খন্দকার অভিকেও পিটিয়ে আহত করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌর এলাকার গোলড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত খন্দকার গিয়াসউদ্দিনের ছেলে।
থানা পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, খন্দকার নজরুল ইসলাম ব্রেন স্টোক ও পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) রোগে ভুগছিলেন। তার সঙ্গে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই খন্দকার ওয়াহেদ মিয়ার বিরোধ চলে আসছে। সম্প্রতি নজরুল ইসলামের জমি দখল করে গাছপালা কেটে ফেলে ওয়াহেদ মিয়া। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। বিষয়টি সালিসি বৈঠকের মাধ্যমে মিমাংসার উদ্যোগ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরই অংশ হিসেবে শুক্রবার সাড়ে তিনটার দিকে সালিসি বৈঠকে বসা হয়। কিন্তু বৈঠকে বড় ভাই খন্দকার নজরুল ইসলাম উপস্থিত হলেও ছোট ভাই খন্দকার ওয়াহেদ আসেনি। তাকে ডাকা হলেও কোনো সারা দেননি। পরক্ষণেই ওয়াহেদ মিয়া সালিশদারদের বাড়িতে ডেকে নিয়ে জানান, বড় ভাইয়ের জমিতে তার কোনো দাবিদাওয়া নাই। সালিশদার ও স্বজনরা চলে যাওয়ার পর ওয়াহেদ মিয়া এসে বড় ভাই নজরুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে নজরুল ইসলামকে মারধর করে ওয়াহেদ মিয়া, তার দুই ছেলে খন্দকার তাসিন, খন্দকার উৎসব এবং প্রতিবেশী নিশাদ। এসময় নজরুল ইসলামের ছেলে খন্দকার অভি এগিয়ে গেলে তাকেও মারধর করে রক্তাক্ত করা হয়। এঘটনায় আহত বাব-ছেলে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্বজনরা। সেখান থেকে নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, নিহত নজরুল ইসলাম ও তাঁর ছোট ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। এসময় নজরুল ইসলাম অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের পরিবাবের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied