ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জুয়ার টাকার জন্য ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৫-৪-২০২৬ দুপুর ৩:২২

ঢাকার ধামরাইয়ে অনলাইন জুয়ার টাকার জন্য নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ধামরাই থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান। এ ঘটনায় জড়িত শামীম ওরফে স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের ছাত্রী ছিলেন এবং এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তিনি তার নানীর সঙ্গে ওই বাসায় থাকতেন।
গ্রেপ্তারকৃত শামীম (স্বপন) ঢাকা জেলার আশুলিয়া থানার রহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলার লাকুড়িয়াপাড়ার সাব্বির হোসেন হৃদয়ের বাড়ির ভাড়ারিয়া।

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল বিকেলে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় নিজ বাসায় একা থাকা অবস্থায় নাহিদা আক্তারকে লক্ষ্য করে ওই ব্যক্তি কক্ষে প্রবেশ করে। পূর্বপরিচিত হওয়ায় নাহিদা দরজা খুলে দিলে অভিযুক্ত তার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা ও বুকে আঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে মসলা পেষার পাথর দিয়ে মাথায় আঘাত করা হয়।
ঘটনার পর নাহিদার কানের স্বর্ণের দুল, গলার চেইন ও হাতের আংটি লুট করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, হত্যার পর আসামি ভুক্তভোগীর স্বর্ণালঙ্কার লুট করে। ইতোমধ্যে নিহতের কানের দুল উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত পাটা-পোতা উদ্ধার করা হয়েছে। তার বিবরণ অনুযায়ী, ধারালো চাকুটি ধামরাইয়ের শরীফবাগ এলাকায় নদীতে ফেলে দেন ওই ব্যক্তি। এরইমধ্যে শরীফবাগ এলাকায় নদীতে ডুবুরি দিয়ে অনুসন্ধান চালানো হয়েছে। তবে চাকুটি পাওয়া যায়নি। প্রচেষ্টা চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তি আদালতে স্বীকারোক্তি দেবেন জানানোয় তাকে রিমান্ড আবেদন করা হবে না।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার