ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তরুণ সমাজসেবক নাজমুল হাসান প্রিন্স সিকদার চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ২৫-৪-২০২৬ দুপুর ৩:২২
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মো. নাজমুল হাসান প্রিন্স সিকদার।
 
তিনি মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একজন পরিচিত মুখ। তার পিতা মো. বাবুল শিকদার অতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গরুর গাড়ি প্রতীক নিয়ে দুইবার অংশগ্রহণ করেছিলেন এবং অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। পিতার আদর্শকে ধারণ করে প্রিন্স সিকদার বর্তমানে সাধারণ মানুষের কাতারে থেকে এলাকার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
 
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আর্থিক ও মানসিক সহায়তা প্রদান করে আসছেন। এছাড়া চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ভাঙা কালভার্ট মেরামতসহ ছোট ছোট উন্নয়নমূলক কাজও ব্যক্তিগত উদ্যোগে সম্পন্ন করেছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষিত ও মেধাবী এই তরুণ সমাজসেবক মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি।
 
প্রিন্স সিকদার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পারিবারিক ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ড তাকে স্থানীয়দের কাছে একটি গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছে বলে মনে করছেন অনেকেই।
 
এদিকে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মাধবপাশা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। তবে তরুণ ও সক্রিয় নেতৃত্ব হিসেবে মো. নাজমুল হাসান প্রিন্স সিকদার ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২

ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার