কুড়িগ্রামে জেলা পরিষদ প্রশাসককে নিয়ে ফেসবুকে মানহানিকর মন্তব্য থানায় (জিডি)
কুড়িগ্রামে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।
জানা গেছে Rajarhat Narrative নামের একটি ফেসবুক পেজ থেকে একটি পুরোনো নির্বাচনী ছবিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর দাবি করা হয়। ওই পোস্টে বলা হয়, কারাবন্দি র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের জামিনে তদবির করেছেন বিএনপি নেতা সোহেল হোসনাইন কায়কোবাদ। তবে অভিযোগ রয়েছে, পোস্টে উত্থাপিত দাবির পক্ষে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এ বিষয়ে ভুক্তভোগী সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, নির্বাচনী প্রচারণার সময় সাধারণ ভোটারদের সঙ্গে তোলা একটি ছবিকে বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে। এটি তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত ষড়যন্ত্র। তিনি জানান, বিষয়টি সাইবার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেউক্ত ফেসবুক পেজটির সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে এবং ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, “বিষয়টি সাইবার ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট হওয়ায় জিডি গ্রহণ করে তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নথিভুক্ত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied