বাংলাদেশের ২ তারকা ক্রিকেটারকে আইসিসির শাস্তি
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলছে বাংলাদেশের মেয়েরা। দু’দল আজ (শনিবার) তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ১-১ সমতা থাকায় এই ম্যাচেই সিরিজ নিশ্চিতের সুযোগ রয়েছে তাদের সামনে। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘন করায় শাস্তি পেয়েছেন স্বাগতিক দুই তারকা ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা।
গত বুধবার একই ভেন্যুতে বাংলাদেশ ও লঙ্কান মেয়েরা দ্বিতীয় ম্যাচ খেলেছিল। সেদিন আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় টাইগ্রেস দুই তারকাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে উভয়েই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট। যা গত ২৪ মাসে (২ বছর) তাদের প্রথম কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।
নাহিদা শাস্তি পেয়েছেন ১৭তম ওভারে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর ‘সেন্ড-অফ’ দেখানোয়। বাঁ–হাতি এই অফস্পিনারের বিরুদ্ধে তোলা অভিযোগে আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর ধারা ভঙ্গের কথা বলা হয়েছে। যেখানে অপরাধ হিসেবে উল্লেখ রয়েছে– কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে খেপিয়ে তোলা বা বিদ্রুপ করে কোনো অঙ্গভঙ্গি করা যাবে না।
এ ছাড়া শারমিন সুলতানা শাস্তি পেয়েছেন বাংলাদেশের লক্ষ্য তাড়া করার সময় এলবিডব্লিুউ আউটের সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করায়। আপত্তি প্রকাশের পাশাপাশি ব্যাট উঁচু করে দেখানো এবং ক্রিজ ছাড়তে বিলম্ব করেন ডানহাতি এই ব্যাটার। শারমিনের বিরুদ্ধে আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা অসম্মান দেখানোর সঙ্গে সম্পর্কিত।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ার ইলয়েসে শেরিদান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার ও চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। যার পরিপ্রেক্ষিতে শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাস। প্রাপ্ত শাস্তি মেনে নেওয়ায় নাহিদা-শারমিনকে কোনো আনুষ্ঠানিক শুনানিতে যেতে হয়নি।
প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ানডে জিতে লিড নিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। দ্বিতীয় ম্যাচ জিতে লড়াই জমিয়ে তোলে চামারি আতাপাত্তু নেতৃত্বাধীন লঙ্কান দল। তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে টাইগ্রেসরা ৮ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে। লক্ষ্য তাড়ায় এই মুহূর্তে ব্যাট করছে সফরকারী মেয়েরা।
এমএসএম / এমএসএম
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ
‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স
ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ
ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক
ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা
গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ
লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের
উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু