ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

মাগুরায় সম্পত্তি বিরোধে গৃহবধূ হত্যা , দুই আসামি গ্রেফতার


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ২৫-৪-২০২৬ দুপুর ৪:২৩
মাগুরা শ্রীপুর উপজেলায় সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করেছে, পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে থানায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ দুইজন আসামিকে গ্রেফতার করেছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সারঙ্গদিয়া গ্রামের বাসিন্দা জেসমিন খাতুন (৭০) স্বামীর বাড়িতে বসবাস করতেন। তিনি দুই কন্যা সন্তানের জননী। দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে তার বিরোধ চলছিল বলে জানা গেছে।
 
নিহতের ভাই মোঃ বাবলু খন্দকার জানান, গত ২৬ মার্চ রাতে খাবার শেষে নিজ ঘরে অবস্থানকালে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘরে প্রবেশ করে জেসমিন খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় একাধিক ব্যক্তি তাকে ধরে রাখে এবং মুখ চেপে ধরে হত্যাকাণ্ড সংঘটিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ঘটনাটি আড়াল করতে মরদেহ ঘরের বারান্দায় ফেলে রাখা হয়।
 
পরদিন সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। অভিযোগকারীর দাবি, ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।
 
এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। দ্রুত অন্যান্য আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
 
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আতাউর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর