ফটিকছড়িতে গোলামুর রহমান মাইজভান্ডারীর খোশরোজ উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবারের প্রাণপুরুষ হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ১৫৯তম খোশরোজ শরীফ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। মো. আকরাম হোসেনের সঞ্চালনায় বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) যুগ্ম-মহাসচিব আলহাজ সৈয়দ তৈয়বুল বশর আল হাচানী আল মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন- ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর, ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল হোসেন, ভুজপুর থানার ওসি আসহাব উদ্দীন, উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা মো. আবুল হোসেন, শাহাজাদা সৈয়দ সাহাদাত উদ্দিন, সৈয়দ নজরুল হুদা, সৈয়দ নাজিম উদ্দিন, সৈয়দ শামসুল আরেফিন, সৈয়দ তাজুল ইসলাম, ডিজিএম আজাদী বাজার। আরো বক্তব্য রাখেন- উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, নানুপুর ইউনিয়ন পরিষদের সদস্য এম তৌহিদুল আলম, গোলাম মাওলা, মো. এসকান্দর, মঞ্জিলের ব্যবস্থাপক মো. কামাল উদ্দিন প্রমুখ।
সভায় পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে ভক্তদের সরকারি নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে আসার আহ্বান জানানো হয়। বিধি না মেনে ভক্তদের না আসার জন্য নিরুসাহিত করা হয়। খোশরোজ শরীফ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। তাছাড়া মাইকের পরিবর্তে সাউন্ড বক্স ব্যবহার করার জন্য সকল মঞ্জিল একমত পোষণ করেন।
উল্লেখ্য, আগামী ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ১৫৯তম খোশরোজ (জন্মবার্ষিকী) অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ