ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ব্র্যাক সিডের উদ্যোগে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের নিয়ে কর্মশালা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৫-৪-২০২৬ দুপুর ৪:৫৫

 টাঙ্গাইলে ব্র্যাক সিডের উদ্যোগে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড বা জৈব বালাইনাশক ব্যবহারে  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ২৪ এপ্রিল শনিবার প্রান্তিক কৃষকদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল সদর এলাকায় টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহারের ওপর এই গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রজেক্টরে ভিডিও চিত্রের মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান। এ সময়  উপস্থিত ছিলেন টেরিটরি অফিসার মোঃ রিফাত হোসেন, ডিলার মোঃ চাঁন মিয়া ও ডিলার মোঃ নাজমুল হুদা। এ কর্মশালায় কৃষকদের মাঝে বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, এর উপকারিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষিতে রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন, বায়োপেস্টিসাইড বা জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব এবং একই সঙ্গে মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষি কর্মকর্তাগণ এবং ডিলারগণ উপস্থিত ছিলেন। প্রায় ১১৫ জন মডেল কৃষকের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত  হয়ে ওঠে। অংশগ্রহণকারী কৃষকদের বায়োপেস্টিসাইডের ব্যবহারিক দিক, সঠিক প্রয়োগ পদ্ধতি এবং ফসলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় উপস্থিত কৃষকদের মাঝে লটারির মাধ্যমে ৪০ জনকে উন্নতমানের হাইব্রিড কৃষিবিজ ও বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) প্রদান করা হয়। বক্তারা আরো জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষির উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত