গোপালগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নের পাঁচ প্রকল্প উদ্বোধন
শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সরকার বহুমাত্রিক উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। তিনি বলেন, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়—শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করতে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব বাড়াতে হবে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা শহরের ১০২নং বীনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি নির্মাণ করেছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ঘটাতে পারলে শিক্ষার গুণগত মানও দৃশ্যমানভাবে বাড়বে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সরকার বদ্ধপরিকর।
উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য জানান, দেশের অন্যান্য জেলার মতো গোপালগঞ্জেও সমান গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনো ক্ষেত্রেই এ জেলার মানুষকে পিছিয়ে রাখা হবে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ এর আওতায় ৯৩নং বেদগ্রাম ও ৩২নং হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজও উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি সড়ক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে গোপীনাথপুর-ঘাঘাধলইতলা সড়ক এবং চন্দ্রদিঘলিয়া আরএইচডি-বড়দিয়া জিসি-মধুমতি বাজার সড়কসহ মোট পাঁচটি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়।
উল্লেখিত প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৫ কোটি ৭০ লাখ টাকা।
অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবীর বিপ্লব, উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, যুবদল নেতা রিয়াজ উদ্দিন লিপটনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?
জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত
জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল