ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে কাস্টমস অফিসে যানবাহনের স্তূপ:নিলাম না হওয়ায় রাজস্ব ক্ষতির আশঙ্কা


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৫-৪-২০২৬ বিকাল ৫:১৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নে রাজস্ব কর্মকর্তা কার্যালয়ের সামনে ও ভেতরে দীর্ঘদিন ধরে অসংখ্য অটোরিকশা ও মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বছরের পর বছর অযত্ন-অবহেলায় থাকা এসব যানবাহন নিলামের উদ্যোগ না নেওয়ায় সরকারের সম্ভাব্য বিপুল পরিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা অটোরিকশাগুলোর বেশিরভাগই অচল অবস্থায় পড়ে রয়েছে। অনেক অটোরিকশায় ব্যাটারি নেই, আবার কিছু যানবাহনের ভেতরে প্রয়োজনীয় যন্ত্রাংশ বা সরঞ্জামও অনুপস্থিত। ফলে এগুলো কার্যত পরিত্যক্ত বস্তুতে পরিণত হয়েছে। অন্যদিকে, কার্যালয়ের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অসংখ্য মোটরসাইকেল পড়ে থাকলেও সেগুলোর রক্ষণাবেক্ষণ বা নিলামের কোনো দৃশ্যমান উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এ অবস্থায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তাদের মতে, এসব যানবাহন যথাসময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হলে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করতে পারত। পাশাপাশি কার্যালয়ের পরিবেশও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল থাকত। এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের কাস্টমস কর্মকর্তা মোঃ জহির উদ্দিন এর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সচেতন মহলের দাবি, দ্রুত এসব পরিত্যক্ত যানবাহনের তালিকা প্রস্তুত করে নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া উচিত। এতে একদিকে যেমন সরকারি রাজস্ব আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে দীর্ঘদিনের অযত্নে পড়ে থাকা যানবাহনের জটও নিরসন হবে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

এমএসএম / এমএসএম

পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত