ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে তরুণীকে গনধর্ষণের অভিযোগে মামলা গ্রেফতার দুই


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২৫-৪-২০২৬ বিকাল ৫:২৯
যশোরের অভয়নগর উপজেলায় এক তরুণীকে গনধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছে পুলিশ। ইতোমধ্যে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, সিদ্দিপাশা এলাকার বাসিন্দা সুরাইয়া আক্তার টুকটুকি (২১) শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) অভয়নগর থানায় লিখিত এজাহার দাখিল করেন। এজাহারের ভিত্তিতে মামলা নং-২১/২৬ হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৯(৩)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩২৮ ধারায় মামলা রুজু করা হয়। মামলার আসামীরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চর বাশুড়িয়া এলাকার রাকিবুল ইসলাম (৩২), অভয়নগরের গুয়াখোলা এলাকার মানিক (৩২) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার সেলিম (২৪)। তারা সকলেই বর্তমানে অভয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছ। পুলিশ জানায়, মামলার পরপরই অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম ও সেলিমকে গ্রেফতার করা হয়। তাদের থানায় এনে আইনানুগ প্রক্রিয়ায় হাজতে রাখা হয়েছে। অপর আসামী মানিক পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জুয়েল রানাকে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান জানান, এজাহার গ্রহন করে দ্রুত সময়ের মধ্যে  আসামী গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ