ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৪-২০২৬ বিকাল ৫:৫৩

টাইগার পেসার নাহিদ রানা যেন বলে-কয়ে দেড়শ কিলোমিটার গতিতে বল করছেন। রানার বোলিংয়ে মুগ্ধ নিউজিল্যান্ডের তারকা স্পিনার ইশ সোধিও। জানালেন, নাহিদ রানার মতো এভাবে ধারাবাহিকভাবে গতিময় বোলিং করতে দেখেননি আর কাউকে। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

এ সময় নাহিদ রানাকে নিয়ে সোধি বলেন, 'বাংলাদেশি পেসারদের পারফরম্যান্স মনোমুগ্ধকর। যেভাবে বল করছে, বিশ্বের যেকোনো দলকে চ্যালেঞ্জে ফেলতে পারবে। নাহিদ রানাকে আগে বল করতে দেখিনি। তবে শুনেছি ওর প্রতিটি বল উচ্চ গতির, তাও ১০ ওভার জুড়ে।'

'আমি আগে এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি, বিশেষ করে এশিয়ান কন্ডিশনে। খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে। আমরা আমাদের ব্যাটারদের কিছু ভালো পারফরম্যান্সের সাথে জয়ের প্রত্যাশাও করছি। বাংলাদেশের এই দল বেশ ভিন্ন। কয়েকজন নামজাদা পেসার আছে যাদের আগে খেলিনি। এই কন্ডিশনে ভালো একটা টেস্ট হয়ে যাচ্ছে।'

নাহিদ রানার সঙ্গে টি-টোয়েন্টিতে নেই মুস্তাফিজুর রহমানও, 'মুস্তাফিজ ও নাহিদ গত সিরিজে যেভাবে বল করল… তারা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। তবে এটা নতুন দল, নতুন চ্যালেঞ্জ। মুস্তাফিজের বিরুদ্ধে আগে খেলা হয়েছে তাই পুরনো বোলারদের ব্যাপারে কৌশল সাজানো যায়। কিন্তু এখন তো পুরো নতুন অ্যাটাক।'

'বাংলাদেশে যখন প্রথম এসেছিলাম, ২০১৩ সালে। পুরো ভিন্ন দল ছিল। এখন অনেকেই নতুন এসেছে। বাংলাদেশ এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। তবে ২০১৩ সালের দলের কেউই এখন নেই। তাই ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে। অনেকে হয়ত দলে আছে যারা আন্তর্জাতিক ক্রিকেট এখনও খেলেনি। তবে এটাই খেলাধুলার সৌন্দর্য। পরিবর্তন হতে থাকবেই। বাংলাদেশ এই কন্ডিশনে সবসময় চ্যালেঞ্জিং দল। আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। আমরা এশিয়াতে প্রচুর ক্রিকেট খেলেছি। আশা করি আমাদের তরুণরাও মানিয়ে নিতে পারবে।'

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার