চাঁদপুরে পুকুর থেকে ৪৫দিন বয়সী শিশুর মরদেহ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে মাত্র ৪৫ দিন আগে পৃথিবীর আলো দেখেছিল শিশু ইমন মিজি। কিন্তু অবুঝ এ শিশুটি হামাগুড়ি দিতে শেখেনি, বসার বয়সও হয়নি। তারই মাঝে বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, নজির হোসেন ও রহিমা বেগম দম্পতির সন্তান ইমন শুক্রবার (২৪ এপ্রিল) রাতে মায়ের অগোচরে বিছানা থেকে উধাও হয়ে যায় শিশু। পরে পরিবারের সদস্যরা তল্লাশি চালিয়ে বাড়ির পুকুর থেকে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করেন।
মাত্র ৪৫ দিনের শিশুর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা জিজ্ঞাসা তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, সত্যিই কি জ্বীনে মেরেছে শিশুটিকে? নাকি অন্য কোনো কারণে এ মৃত্যুর ঘটনা।
শিশুটির মা রহিমা বেগম জানান, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে তিনি শিশুটিকে বিছানায় ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে টয়লেটে যান। ফিরে এসে দেখেন বিছানায় ইমন নেই।
বাবা নজির হোসেনকে জিজ্ঞেস করলে তিনি দাবি করেন, কালো বোরকা পরিহিত এক নারী বেশে জ্বীন এসে শিশুটিকে ঘর থেকে নিয়ে গেছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬
লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
Link Copied