বাবুগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চান রফিকুল ইসলাম রাফিল
আসন্ন বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন রফিকুল ইসলাম রাফিল। তিনি ইতোমধ্যে স্থানীয় জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ শুরু করেছেন।
রফিকুল ইসলাম রাফিল বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
স্থানীয়দের মতে, রাফিল একজন সৎ, ন্যায়পরায়ণ, নীতি-নৈতিকতা সম্পন্ন এবং আদর্শবান নেতা হিসেবে পরিচিত। জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে ইতোমধ্যে জনপ্রিয় করে তুলেছে।
এ বিষয়ে রফিকুল ইসলাম রাফিল বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। বাবুগঞ্জ উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এজন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ ও মেধাবী নেতৃত্ব হিসেবে রাফিলের অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।
এমএসএম / এমএসএম
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা
রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২
ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক
নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
Link Copied