জাককানইবির পূর্ণাঙ্গ রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পূর্ণাঙ্গ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নিলেন কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। আজ বৃহস্পতিবার ০৭ অক্টোবর তিনি রেজিস্ট্রার পদে যোগদান করেন।
যোগদান শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বঙ্গবন্ধু ও কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন চালানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ড. হুমায়ুন ২০১০ সালে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এরই মধ্যে উপাচার্যের পিএস হিসেবেও কাজ করেন তিনি। ২০১১ সাল থেকে সাড়ে আট বছর যাবৎ জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছিলেন। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এই কৃতিসন্তান তাঁর নিজ এলাকা থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে তিনি প্রায় ১৫ বছর সুনামের সাথে সরকারি-বেসরকারি চাকুরি করেছেন। চাকুরির প্রয়োজনে তিনি ফিলিপিন্স, সিঙ্গাপুর, ভারত ও ইরান ভ্রমণ করেছেন।
ড. হুমায়ুন একাধারে কৃষিবিদ, পরিবেশবিদ, গবেষক, লেখক ও কলামিস্ট। প্রকাশিত বই চারটি, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নিবন্ধ প্রায় ১১০০টি। তারমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক, কৃষি, পরিবেশ ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধ প্রায় ৫০টি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied