ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে যৌথ ব্যবসায় দখল ও জালিয়াতির অভিযোগে মামার বিরুদ্ধে ভাগ্নের সংবাদ সম্মেলন


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২৬-৪-২০২৬ দুপুর ১:৩৪

বাগেরহাট জেলা শহরে যৌথ ব্যবসা প্রতিষ্ঠান দখল, আর্থিক অনিয়ম এবং চেক জালিয়াতির অভিযোগ তুলে মামার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভাগ্নে স্থানীয় ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন গুরুতর অভিযোগ উত্থাপন করেন। এ সময় তার ভাই হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে  এবং সংবাদ কর্মীদের নানা প্রশ্নের উত্তরে শফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে তার মামার সঙ্গে যৌথভাবে “মোল্লা হার্ডওয়ার স্টোর” নামের ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি মামা কামরুজ্জামান অংশীদার কৌশলে পুরো ব্যবসা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব অংশীদারের নামে থাকায় তিনি এককভাবে সব আর্থিক কার্যক্রম পরিচালনা করছেন এবং দীর্ঘদিন ধরে কোনো লাভের হিসাব বা প্রাপ্য অংশ তাকে দেয় না। এছাড়া, ব্যবসার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগও করেন তিনি। তার দাবি, এসব থেকে অর্জিত লাভ তিনি কখনো পাননি।  ভাগ্নে শফিকুল ইসলাম আরও বলেন, হিসাব চাওয়ায় তাকে ভয়ভীতি দেখানো হয়েছে এবং জোর করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি তার সম্পত্তির অংশ লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে এবং অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যেকোনো সময় ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে ফেলা হতে পারে, যাতে তাকে তার ন্যায্য অংশ থেকে বঞ্চিত করা যায়। এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি অস্থায়ীভাবে বন্ধ রাখার দাবি জানান। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার বিরুদ্ধে চলমান অন্যায় ও হয়রানির সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত