চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোস্তাকিম প্রামাণিক মোস্তাক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাজমুল হক সৈকত।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর দুইটা থেকে সন্ধ্যা ৬ টা নাগাদ চলে ভোটগ্রহণ। এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ভোট প্রদান করেন। ভোটগণনার পর রাত ৮ টায় ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচিত সভাপতি মো. মোস্তাকিম প্রামাণিক মোস্তাক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মো. নাজমুল হক সৈকত বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: আহাদ হোসেন অন্তর।
কমিটির নব-নির্বাচিত সভাপতি মোস্তাকিম প্রামাণিক মোস্তাক তার প্রতিক্রিয়ায় বলেন, বগুড়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। সবার সাথে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদের জেলার সুনাম ছড়িয়ে দিতে চাই।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হক সৈকত বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে এই সংগঠন এগিয়ে নিতে কাজ করবো। বগুড়ার সবাইকে একতাবদ্ধ রাখা এবং যেকোনো পরিস্থিতিতে বগুড়ার পাশে থাকা—এটাই আমাদের মূল লক্ষ্য।
প্রসঙ্গত, বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে বগুড়া থেকে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নানামুখী সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ