মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক
ভোলার মনপুরা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় নারী-পুরুষসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। একই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকও হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরগোয়ালিয়া গ্রামের বাসিন্দা ইউনুস (৪০) তার ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন এবং প্রায় তিন মাস আগে সেখানে ঘর নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন। তবে একই এলাকার কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহাজাহান, বাচ্চু, রহিমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ইউনুসের বসতবাড়িতে প্রবেশ করে। তারা ইউনুস ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং একপর্যায়ে হামলা চালায়।
এ সময় বাধা দিতে গেলে রায়হান (১৭) মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন। এছাড়া হামলাকারীরা ইউনুসসহ অন্যদের এলোপাতাড়ি মারধর করে এবং বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্রের ক্ষতি করে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে নুরজাহান (৬০)-এর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করা হলে তিনি হাত দিয়ে প্রতিহত করতে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের স্থানীয়দের সহায়তায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, একই দিন সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা বাজারের উত্তর পাশে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় পত্রিকা বরিশাল বার্তা–এর উপজেলা প্রতিনিধি মো. মাকসুদ (৩২)।
অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে থাকা প্রায় ১০ হাজার টাকাও নিয়ে নেওয়া হয়। এছাড়া তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তরা তার মোবাইল ও মানিব্যাগ ফেরত দেয়।
ঘটনার পর ভুক্তভোগী ইউনুস ও সাংবাদিক মাকসুদ পৃথকভাবে আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ করে মনপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কবির হাওলাদারকে আটক করেছে।
এ ঘটনায় রহিম, মিনহাজ, মেহেদী, করিব হাওলাদার, আল আমিন, গিয়াস উদ্দিন ও বাচ্চুসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, “সাংবাদিক হেনস্তার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ