চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার
গোসল করতে নেমে ডাকাতিয়া নদীতে নিখোঁজ চাঁদপুর শহরের উত্তর গুনরাজদি আল আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতী মো. শামছুদ্দিন (৩৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল এলাকার একটু পূর্বদিকে ওই ইমামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। ফরে নৌ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই স্থান থেকে মরদহ উদ্ধার করে।
শামছুদ্দিন জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির মৃত ইমাম হোসেন মজুমদারের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেন আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী।
এর আগে শনিবার (২৫ এপ্রিল) ইমাম শামছুদ্দিন জোহরের নামাজের পরে এতিমখানা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। আছরের আগ সময়ে তিনি না আসায় নদীর পাড়ে গিয়ে ইমামকে খোঁজ করেন এতিমখানার বাবুর্চি ইলিয়াছ।
সেখানে গিয়ে দেখেন নদীর পাড়ে উনার জুতা, সাবান, লুঙ্গী, গামছা ও গেঞ্জি পড়ে আছে। এতিমখানার ছাত্রদের নিয়েও উনাকে খুঁজে পাননি। পরে বিষয়টি সভাপতি আব্দুর রহমানকে জানান বাবুর্চি।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শনিবার ৫.৪০ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আমাদের ডুবুরি টিম নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করে। আজ রোববার দুপুরে স্থানীয়রা ঘটনাস্থল এলাকার একটু পূর্বদিকে ইমামের মরদেহ নদীতে ভাসতে দেখে। পরে ওই স্থান থেকে মরদহ উদ্ধার করে এতিমখানা নিয়ে যাওয়া হয়।
এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী বলেন, আইনি প্রক্রিয়া শেষে ইমামের নামাজে জানাজা এতিমখানার সামনে অনুষ্ঠিত হয় এবং পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় ইমাম পরিবারের কেউ কোনো অভিযোগ করেননি।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬