ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৬-৪-২০২৬ দুপুর ৩:৪৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকদ্রব্য ইয়াবাসহ শাহজামাল (৩২) নামের এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাতে শালবাহান ইউনিয়নের 
নামাগছ গ্রামস্থ দলুয়া বাজার হতে  মাথাফাটাগামী কাচারাস্তায় অবস্থিত ব্রীজের পাশ থেকে আটক করা হয়। আটককৃত শাহজামাল ওই ইউনিয়নের নামাগছ এলাকার মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, থানার চৌকস অফিসার ইনচার্জ মহোদয়ের  দিক নির্দেশনায় এসআই রবিউল আলম,  এএসআই মোশাররফ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত ৮টার দিকে শালবাহান ইউপির অন্তর্গত নামাগছ গ্রামস্থ দলুয়া বাজার হতে  মাথাফাটাগামী কাচারাস্তায় অবস্থিত ব্রীজের পাশ হতে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে তিন পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়।

রোববার তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদন্ড  প্রদান করেন।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, মাদকসহ একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব