লারার মতো করে সূর্যবংশীকে তৈরির পরামর্শ ব্র্যাথওয়েটের
বৈভব সূর্যবংশী কয়েকবার বলেছেন, তিনি ব্রায়ান লারার অনুকরণে ব্যাটিং করেন। গতকাল (শনিবার) নিজের দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি হাঁকালেন, এবার ৩৬ বলে। লারার স্বদেশী কার্লোস ব্র্যাথওয়েট বললেন, তিনি চান সূর্যবংশীকে লারার মতো করে গড়ে তোলা হোক।
লারার মাঝে আগেভাগেই বিশেষ প্রতিভা খুঁজে পাওয়া গিয়েছিল। কিন্তু জাতীয় দলে অভিষেকের জন্য তাকে নিয়ে তাড়াহুড়ো করা হয়নি। ২১ বছর বয়সে টেস্ট ও ওয়ানডে অভিষেকের আগে ভিভ রিচার্ডস ও অন্যদের সঙ্গে সময় কাটান লারা। সূর্যবংশীর ক্ষেত্রে একই পথ অনুসরণ করা উচিত মনে করেন ব্র্যাথওয়েট। এখনই অভিষেকের সুযোগ না দিয়ে ভারতীয় স্কোয়াডে বিরাট কোহলি ও অন্য অভিজ্ঞদের সংস্পর্শে তাকে রাখতে পরামর্শ দিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার।
রাজস্থান রয়্যালসের হয়ে গতকাল ৩৭ বলে ১০৩ রান করেন সূর্যবংশী। যদিও সানরাইজার্স হায়দরাবাদের কাছে ম্যাচটি হেরে গেছে তার দল। এরপর ইএসপিএনক্রিকইনফো-র টাইমআউট শোতে ব্র্যাথওয়েট বললেন, ‘আমি দুঃখিত, বৈভব, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কীভাবে লারাকে সামলেছে, সেটা যদি তুমি দেখতে। তিনি ছিলেন ওই প্রজন্মের এক প্রতিভা, সবাই জানতো।’
তিনি আরও বলে গেলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ কী করেছিল? তারা তাকে ভিভ রিচার্ডস ও অন্যদের সঙ্গে অন্তর্ভুক্ত করেছিল, কিন্তু তিনি খেলেননি (আন্তর্জাতিক ক্রিকেট)। ওইসময় ছিল ভিন্ন, অনেক ট্যুর গেম ছিল। আর তিনি অভিষেক ছাড়াই সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে থেকে অভিজ্ঞতা অর্জন করেছিলেন। অভিষেকের পর তার ক্যারিয়ার কোন পর্যায়ে পৌঁছেছিল, সেটা সবাই জানে।’
ব্র্যাথওয়েট মনে করেন, বিরাট কোহলি, রোহিত শ র্মা ও সূর্যকুমার যাদবের মতো সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে শিখতে পারবেন সূর্যবংশী। এছাড়া কাছাকাছি বয়সে যারা আছেন, তাদের থেকেও শেখা হবে এই ১৫ বছর বয়সী ব্যাটারের।
ওয়েস্ট ইন্ডিজের ৩৭ বছর বয়সী অলরাউন্ডার বললেন, ‘এক্ষেত্রে উভয় দিক থেকে লাভ হবে। কঠিন পরিস্থিতিতে তাকে ফেলার আগে ভারতীয় দলের সঙ্গে রাখলে বিরাট, রোহিত ও সূর্যকুমার যাদবের কাছ থেকে শিখতে পারবে। তার প্রায় কাছাকাছি বয়সে বেশ তরুণ কিছু খেলোয়াড় আছে, তাদের কাছ থেকেও শিখতে পারবে।’
সূর্যবংশী এই আইপিএলের অন্যতম শীর্ষ রান সংগ্রাহক। অভিষেক শর্মা, লোকেশ রাহুল ও কোহলির সঙ্গে লড়ছেন অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে। আট ম্যাচে ২৩৪.৮৭ স্ট্রাইক রেট ও ও৪৪.৬৩ গড়ে ৩৫৭ রান করেছেন। জসপ্রিত বুমরাহ ও জশ হ্যাজেলউডের মতো বোলারদের তুলোধুনো করেছেন এবং এই মৌসুমে রাজস্থানের গুরুত্বপূর্ণ জয়ে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।
এমএসএম / এমএসএম
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি