ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৬-৪-২০২৬ বিকাল ৫:২৩

পঞ্চগড়ের বোদায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে হবিবর রহমান (৫৮) নামের এক প্রধান শিক্ষককে আটক করে স্থানীয়রা উত্তম মাধ্যম দিয়ে  পুলিশে সোপর্দ করেছে। রোববার দুপুরে বোদা উপজেলার বেংহারি সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে সকালে বিদ্যালয়ে শ্লীলতাহানি ঘটনাটি ঘটে।পরে স্থানীয়রা ওই শিক্ষককে মারপিট করে ঘরে অবরুদ্ধ করে রাখে প্রশাসনকে খবর দেয়।
ভুক্তভোগির পরিবার ও স্থানীয়রা জানায়,সকালে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিদ্যালয়ে তার ছোট বোনকে দিতে আসে।প্রধান শিক্ষক তাকে পাশের রুমে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে।পরে বাড়িতে ফিরে তার মাকে বললে তার বাবা হাসান ইসলামসহ স্থানীয় কয়েকজন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে মারপিট করে ঘরে অবরুদ্ধ করে রাখে।বিষয়টি জানাজানি হলে স্থানীয় শতশত লোকজন বিদ্যালয় মাঠে বিচারের দাবীতে বিক্ষোভ করে।ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম প্রধান শিক্ষকের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ভুক্তভোগী ছাত্রীর বাবা হাসান ইসলাম বলেন, আমার ছোট মেয়ে প্রথম শ্রেণীর নুসরাত কে স্কুলে দিতে আমার বড় মেয়ে আসে। এসময় প্রধান শিক্ষক হবিবর মাস্টার আমার বড় মেয়েকে স্কুলের দোতলায় ছোট বাচ্চাদের পড়াতে বলে, আমার মেয়ে দোতলায় গেলে প্রধান শিক্ষক কৌশলে আমার বড় মেয়ে কে পাশে ডেকে নিয়ে গায়ে হাত দেয়।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, প্রধান শিক্ষক যে অপরাধ, তার প্রাথমিক সত্যতা পেয়েছি। এই মুহুর্তে তাকে চাকুরী থেকে অব্যাহতি দিচ্ছি, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া অন্যান্য শিক্ষকদেরও বদলীর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Aminur / Aminur

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব