ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি


টুঙ্গিপাড়া  প্রতিনিধি photo টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৪-২০২৬ বিকাল ৫:২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাঁচ কাহানিয়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগে জানা গেছে, স্থানীয় পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ঠান্ডা শেখের বিরুদ্ধে মনিরা বেগম (পিতা: মৃত আব্দুর রউফ শেখ) নামের এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মনিরা বেগম জানান, রোববার সকালে তিনি তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হচ্ছিলেন। এ সময় তাদের নিজ জমিতে গাছ কাটার কাজ চলছিল। অভিযোগ অনুযায়ী, ঠান্ডা শেখ সেখানে এসে গাছ কাটায় বাধা দেন এবং একপর্যায়ে কথা কাটাকাটির জেরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে বুকের ওপর উঠে মারধর, গলা চেপে ধরা এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “আমার ভাইরা বাইরে চাকরি করেন। আমি অসুস্থ মাকে নিয়ে বাড়িতে থাকি। সেই সুযোগে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছে।”
এ ঘটনায় ঠান্ডা শেখের ছেলে জসিম শেখও উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আহত মনিরা বেগমকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং বমি হওয়ায় এমআরআই করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে অভিযুক্ত ঠান্ডা শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি নিয়ে আগে থেকেই বিরোধ চলছে। তিনি গাছ কাটতে নিষেধ করায় উল্টো তার ওপর হামলা চালানো হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা মোল্লা ইমদাদ হোসেন বলেন, “অপরাধী যেই হোক, তার বিচার হবে। দল কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না।”
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। ভুক্তভোগীর পরিবার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।

Aminur / Aminur

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ