নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকায় বসাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের মনোবাবুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া (৫০) উপজেলার বগডহর গ্রামের বাসিন্দা ও হারিজ মিয়ার ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ মিয়া তার পরিবারসহ উরখুলিয়া যাওয়ার উদ্দেশ্যে ঘাটে থাকা একটি নৌকায় ওঠেন। এ সময় নৌকায় বসা ও স্থান নির্ধারণ নিয়ে মোহল্লা গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে এলেম খাঁর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
নিহতের স্ত্রী শারবানু বেগম অভিযোগ করে বলেন, মেয়ের বাড়ি যাওয়ার পথে নৌকায় বসা নিয়ে তর্কের একপর্যায়ে এলেম খাঁ তার স্বামীর কলার চেপে ধরে বুকে জোরে কিল-ঘুষি মারেন। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফ মিয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এমন মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান