অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত না হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রফিজ উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগ প্রমাণিত না হওয়ায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাকে পুনরায় সাংগঠনিক সম্পাদক পদে বহাল করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এর আগে, গত ২৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা এক বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছিল যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ, চাঁদাবাজি, ভূমি দখল এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে রফিজ উদ্দিন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। তদন্তে সত্যতা না পাওয়ায় আমি পুনরায় দায়িত্বে ফিরতে পেরেছি। দলের প্রতি আমি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাব।”
নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি বলেন, “দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করি, সবাই ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, “দলীয় প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপি ন্যায় ও শৃঙ্খলার প্রশ্নে আপসহীন। ভবিষ্যতেও যেকোনো অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল