ফজর পড়েই ধান কাটতে নামেন মনি রামপুরের এমপি এনামুল
ফজরের নামাজ পড়েই ধান কাটতে নেমে পড়েন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক। গত রোববার উপজেলার আড়পাতা বিলে গিয়ে কৃষকদের সাথে ধান কাটেন। তার ধান কাটার মূল উদ্দেশ্য কৃষকদের সহযোগিতায় নানা শ্রেনি-পেশার মানুষকে উৎসাহ প্রদান করা। এখন মাঠে মাঠে ধান কাটার ধূম পড়েছে। কিন্তু একদিকে শ্রমিক সংকট অপরদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকট ও অনুকূল আবহাওয়া নিয়ে শংকায় রয়েছেন কৃষক।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২৭ হাজার ১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রাও একই ছিল। সব কিছু অনুকুলে থাকলে প্রায় ১৬ হাজার ২শ' ৬০ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু সালেহ মোঃ ওবায়দুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংসদ সদস্য এ্যাড গাজী এনামুল হক বলেন, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার আশংকায় দ্রুত ধান ঘরে তুলতে সব শ্রেনি-পেশার মানুষকে কৃষকের পাশে দাঁড়াতে উৎসাহ প্রদানই তার এই প্রয়াস।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস