রাজারহাটে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ আহত ৬
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী এবং ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সুজন মিয়াও রয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় রাজারহাট স্কুল এন্ড কলেজের সামনে প্রথমদফায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামায়াতে ইসলামের রাজারহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়ার একটি পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও বিএনপি সরকারের বিরুদ্ধে মন্তব্য নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে ছাত্রশিবিরের একটি দল সংঘবদ্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে অগ্রসর হয় এবং ধাওয়া দিয়ে ছাত্রদল ও যুবদলের কর্মীদের অবরুদ্ধ করে রাখে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
আহতদের মধ্যে ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন রয়েছেন। অন্যদিকে ছাত্রশিবিরের আহতরা হলেন—রাজারহাট উপজেলা পশ্চিম শাখার সভাপতি সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied