ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বরশি দিয়ে মাছ ধরতে এসে বজ্রপাতে প্রাণ গেল এক মৎস্য শিকারীর


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ১২:২২

নেত্রকোনা জেলার খালিয়াজুরীর জগন্নাথপুরের গোদারা( ফেরি) ঘাটে ধনু নদের পাড়ে বরশি দিয়ে মাছ ধরতে এসে বজ্রপাতে প্রাণ গেল এক মৎস্য শিকারীর। 
নিহত মৎস্য শিকারী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের  বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব(৫৫)। তবে তার বাবার নাম জানা যায়নি। 

২৭ এপ্রিল ( সোমবার)  সকাল আনুমানিক নয়টার সময় ঘটনাটি ঘটে বলে জানান, সঙ্গে থাকা মুজিবুর রহমান। 

সঙ্গে  থাকা ময়মনসিংহ জেলার  ঈশ্বরগঞ্জের মাইজপাড়া ইউনিয়নের তারাটি গ্রামের মুজিবুর রহমান জানান, আজ সকালে তারা সিএনজি যোগে তিনজন নিজ এলাকা থেকে বরশি দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে খালিয়াজুরীর ধনু নদে রওয়া হলে ফজরের আযানের সময় মদনের উচিতপুর ঘাটে স্থানীয় মসজিদে নামায আদায় করে  জগন্নাথপুর গোদারাঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছারপর বরশি দিয়ে মাছ ধরা শুরু করলে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বিকট বজ্রপাতের পর মুজিবুরের সঙ্গে অপর সঙ্গী মোতালিবের কাছে গিয়ে দেখে মোতালিব অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তখন মুজিবুর ও সঙ্গীয় লোকটি বুঝতে পারে মোতালিব মারা গেছে। 
মোবাইল ফোনে গোদারাঘাটে অবস্থানরত ট্রলি ড্রাইভার লোকমানের মাধ্যমে মুজিবুব রহমানের সাথে কথা হলে তিনি বলেন, মোতালিব মিয়ার বাড়ী থেকে তার আত্মীয় স্বজন আসছে। 

এ বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসিরউদ্দিন জানান,  সংবাদটি শুনার পর পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি বজ্রপাতে হয়ে থাকলে এবং অন্যকোন কারণ বা কোন অভিযোগ না থাকলে সুরতহাল প্রতিবেদন তৈরী করে মৃতের আত্মীয় স্বজনের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি মোঃ নাসির উদ্দীন। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত