ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসে চোটের ধাক্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ১:২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশন থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই করছে টটেনহাম হটস্পার। এরই মধ্যে চোটের ধাক্কা লাগল দলে। মৌসুমের বাকি সময়ে আর খেলা হবে না জাভি সিমন্সের। এই অ্যাটাকিং মিডফিল্ডারের বিশ্বকাপে খেলার স্বপ্নেও বড় ধাক্কা লেগেছে। জুনের মেগা ইভেন্ট থেকে ছিটকে গেছেন তিনি।
হাঁটুতে চোট পেয়েছেন সিমন্স। এই কারণে ক্লাব ফুটবল মৌসুমের পাশাপাশি বিশ্বকাপও শেষ হয়ে গেছে তার। গত শনিবার উলভসের বিপক্ষে টটেনহামের ১-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। প্রতিপক্ষ ডিফেন্ডার হুগো বুয়েনোর সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান ২৩ বছর বয়সী। নিজের পায়ে উঠে দাঁড়ালেও আবার বসে পড়েন।
সোশ্যাল মিডিয়া পোস্টে সিমন্স লিখেছেন, ‘অনেকে বলে জীবন কখনো কখনো নিষ্ঠুর এবং আজ সেটা মনে হচ্ছে। আমার মৌসুম হুট করে শেষ হয়ে গেল এবং আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। সত্যি কথা বলতে আমার হৃদয় ভেঙে গেছে।’
নেদারল্যান্ডসের প্রথম ম্যাচ ১৪ জুন, এফ গ্রুপে তারা খেলবে জাপানের বিপক্ষে। সিমন্স যোগ করলেন, ‘আমি সবসময় আমার দলের জন্য লড়তে এবং সেই সুযোগ কেড়ে নেওয়া হলো... বিশ্বকাপের সাথে। এই গ্রীষ্মে আমার দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ চলে গেল। এই বিষয়টা মেনে নিতে সময় লাগবে, কিন্তু আমি সেরা সতীর্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাব। কোনো সন্দেহ নেই যে আমরা একসঙ্গে এই লড়াই জিতব।’

 

Aminur / Aminur

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল