ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহে গণমাধ্যমকর্মীকে গ্রেফতারের ঘটনায় ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ২:২৪
ঝিনাইদহে বাংলা এডিশনের জেলা প্রতিনিধি, সাংবাদিক আশরাফু ইসলাম কে হয়রানি মূলক মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জেলার সাংবাদিকবৃন্দ। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ-সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ গণমাধ্যম কর্মী আশরাফুল ইসলাম-এর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
 
সাংবাদিক আশরাফুল ইসলাম-এর গ্রেফতার প্রক্রিয়া সম্পর্কে জানা যায়, শৈলকূপার মাধবপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত মোহন শেখ হত্যাকান্ডের ঘটনায় ৪২ জনকে আসামি করে থানা একটা হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় পুলিশ মাত্র একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরদিকে, ঘটনার সাথে কোন প্রকার পূর্ব সম্পৃক্ততা ব্যতীতই বাংলা এডিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম কে থানায় ডেকে নিয়ে ১৪ ঘন্টা বসিয়ে রেখে, ওই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান এলাকাবাসী। 
 
এদিকে, ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে আরও জানা যায়, আশরাফুল ইসলাম এই মামলায় কোনো এজাহারভুক্ত আসামি নন। প্রতিহিংসা পরায়ণ হয়ে  তাকে হত্যা মামলায় চালান দিয়েছেন শৈলকূপা থানার ওসি হুমায়ন কবির।
 
সাংবাদিক আশরাফুল ইসলাম-কে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, "সাংবাদিক আশরাফুল ইসলাম-কে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমুলকভাবে ফাঁসানো হয়েছে। তার নামে কোনো মামলা নেই। অথচ, তাকে পুলিশ গ্রেফতার করে হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়েছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে অবিলম্বে সাংবাদিক আশরাফুল ইসলাম-এর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। তা না হলে, পরবর্তীতে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আরও বড় ধরনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।"
 
এদিকে, একজন গণমাধ্যম কর্মীর সাথে প্রশাসনের এহেন আচরণে ঝিনাইদহের সচেতন মহল তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে তার নিঃশর্ত মুক্তিও দাবি করেছেন। 

এমএসএম / এমএসএম

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক