ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে আদিবাসীর ৩টি গরু চুরি


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ২:২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে  এক আদিবাসীর গোয়াল ঘরের দরজা ভেঙ্গে ৩টি গরু চুরি হয়েছে।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতে পাঁচবিবি পৌর এলাকার ঢাকা পট্টি চৌকিদার পাড়ার নিপেন সরকারের স্ত্রী ইতি রানীর বাড়ী থেকে ৩'টি গরু চুরি হয়। 
ঐদিন চোরেরা গোয়াল ঘরের দরজা ভেঙ্গে  ১'দিন বয়সের বাছুর সহ ফ্রিজিয়ান জাতের গাভী ও একটি দামুর গরু চুরি করে । গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। এ ঘটনায় রবিবার (২৬ এপ্রিল)  ইতি রাণীর স্বামী নিপেন সরকার থানায় অভিযোগ করেন ।
পরিবায়ের আয়ের একমাত্র উৎস চুরি হওয়ায় ইতি রাণী কাঁদতে কাঁদতে  বলেন, চোর আমাকে নিঃস্ব করেছে। জিআরডিএম, এসডিএস, জাকস ফাউন্ডেশন, গার্ক, আশা ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন  এনজিও থেকে প্রায় ৮'লক্ষ টাকা ঋণ নিয়ে গোয়ালঘর তৈরি করি।  একটি বিদেশী গাভী ও দামুর গরু কিনে লালন পালন করতাম। আর গাভীর দুধ বেঁচে কিস্তি পরিশোধ করতাম।  এখন কিভাবে কিস্তি দিব। 
গত ২'দিন আগেও পৌরসভার পাটাবুকা সুইসগেট এলাকার মহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের বাড়ী থেকে অষ্টেলিয়ান জাতের দুধের গাভি বাছুর চুরি হয়েছে। ৩ দিনের ব্যবধানে দুটি চুরির ঘটনায় এলাকার মানুষ তাদের গবাদি পশু নিয়ে চুরি আতংকে ভুগছে।
এএসপি (পাঁচবিবির সার্কেল) মোঃ তুহিন রেজা বলেন, গরু চুরির অভিযোগ পেলে আমরা থানা পুলিশ যথাসাধ্য চেষ্টা করব চুরি হওয়া গরুগুলো উদ্ধার করে তাদের নিকট ফিরে দিতে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার