বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক তুলে দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন,বন উজাড় হয়ে যাওয়ায় হাতিসহ বন্য প্রাণী ক্ষতিগ্রস্থ হচ্ছে, তাদের সুরক্ষায় কাজ করতে হবে। তিনি বলেন, হাতি আমাদের দেশের সম্পদ, এদের রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, হাতি অত্যন্ত সংবেদনশীল একটি প্রাণী, হাতি ক্ষতিগ্রস্থ না হলে তারা মানুষের ক্ষতি করেনা। তাই প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় হাতির কোন রকম ক্ষতি বা তাদের অভয়ারণ্যগুলো ক্ষতিগ্রস্থ করা যাবেনা। এ জন্য তিনি হাতি এবং মানুষের মাঝে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক গড়ে তোলার আহবান জানান।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটির জেলার বিভিন্ন উপজেলায় বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নাজম আশরাফী। বন বিভাগের পক্ষ থেকে সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুজ্জামান শাহ,পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমীন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পার্বত্য মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হাতি চলাচলের রাস্তাসহ তাদের খাবারগুলো ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তিনি হাতির সুরক্ষা কার্যকর উদ্যোগ গ্রহন করতে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করার আশ্বাস প্রদান করেন এবং হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে বন বিভাগকে পরিকল্পনা প্রনয়নের আহবান জানান।
অনুষ্ঠানে বন্য হাতি দ্বারা মৃত্যুবররণকারী ২ জনের পরিবারকে ৬ লক্ষ টাকা এবং বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত ৭৬ পরিবারকে ২০ লক্ষ ৩৬ হাজার টাকার চেকসহ সর্বমোট ২৬ লক্ষ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া চেক বিতরণ অনুষ্ঠান শেষে পার্বত্য মন্ত্রী জেলার ৪৩টি নিবন্ধিত ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied