ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে কিউট জেলা নারী হ্যান্ডবল লিগ এর উদ্বোধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ৩:২৬
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় এবং জয়পুরহাট  জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘‘কিউট জয়পুরহাট  জেলা নারী হ্যান্ডবল লিগ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার সকালে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম। 
 
উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট মাষ্টারপাড়া উচ্চ বিদ্যালয়কে ৬-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে কেটি স্পোর্টিং ক্লাব। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব ও কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী সাঈদ আহমেদ, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মাহবুব মুর্শেদুল আলম লেবু।
 
এবারের লিগে ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। 
চার গ্রুপের শীর্ষ চারটি দল নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হচ্ছে। সুপার লিগের শীর্ষ পয়েন্ট অর্জনকারী দুটি দল শনিবার ফাইনালে মুখোমুখি হবে। আগামী ২৯ এপ্রিল ফাইনাল ও সমাপনী অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন