ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় ট্রান্সফরমা চোর চক্রের মূল হোতা গ্রেফতার


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ৩:২৭

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ট্রান্সফরমা চোর চক্রের মূল হোতা বাকিরুলকে গ্রেফতার করেছে র‌্যাবে ১২ এর সদস্যরা। 

রবিবার বিকেলে সলঙ্গা থানার চড়িয়া মধ্যেপাড়া ঢাকা- বনপাড়া মহাসড়কের পাশে আল্লাহর দান হোটেল এর সামনে থেকে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।

আটককিত বাকিরুল উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যেপাড়া গ্রামের দেলবার ফকিরের ছেলে। 

জানাযায়, এই সংঘবদ্ধ চোর চক্র এতোটাই দক্ষ যে,তারা মাত্র ২০ মিনিটেই একেকটি ট্রান্সফার চুরি করে নিয়ে যেতে সক্ষম হতো। এ ঘটনায় তিনটি পক্ষ জড়িত থাকে একপক্ষ আগে থেকে ট্রান্সফারমার কোথায় আছে কিভাবে চুরি করতে হবে সে জন্য তথ্য সংগ্রহ করে। অপর পক্ষ সুযোগ বুঝে চুরি করে। আরেক পক্ষের মধ্যস্থতায় চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফারমারগুলো বিক্রি করা হতো এর মূল হোতা ছিলো বাকিরুল। 

এর আগেও অনেকবার বিপুল পরিমাণ বৈদ্যুতিক ট্রান্সফারমারের যন্ত্রাংশসহ এই চক্রের অনেক সদস্য কে আটক করে পুলিশ, চোর চক্রের মূল হোতা বাকিরুল এর নামে এনায়েতপুর থানার একটি মামলায় ওয়ারেন্ট হলে গতকাল বিকালে র‌্যাব তাকে আটক করে, সলঙ্গা থানায় হস্তান্তর করে, পারে তাকে জেল হাজতে প্রেরন করেন পুলিশ। 

এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসলাম হোসেন জানান,এনায়েতপুর থানার ওয়ারেন্ট ভুক্ত আসামি বাকিরুল, র‌্যাব তাকে আটক করে সলঙ্গা থানা হস্তান্তর করলে, তাকে জেল হাজতে প্রেরন করেন থানা পুলিশ ।

এমএসএম / এমএসএম

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব