ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

গাজীপুরে মো. নুরুল ইসলাম নুরুর উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা চালু, চলমান রয়েছে শিক্ষা কার্যক্রম


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ৩:৩০
গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় মো. নুরুল ইসলাম (নুরু)–এর নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত ‘মরহুম আবুল হোসেন নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’ চলতি মাসের ১০ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বর্তমানে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মো. নুরুল ইসলাম (নুরু) গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য, ৪৫ নং ওয়ার্ড বিএনপি’র সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। সমাজসেবামূলক উদ্যোগের অংশ হিসেবে তিনি ব্যক্তিগত প্রচেষ্টায় এই মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চলতি মাসের ১০ তারিখে উদ্বোধনের পর থেকেই এখানে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হয়েছে এবং ইতোমধ্যে বেশ কিছু শিক্ষার্থী ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ করছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও প্রতিষ্ঠানটি নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিতে নূরানী মক্তব বিভাগ (প্রি-প্রাইমারি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত), নাজেরা বিভাগ এবং হিফজ বিভাগ চালু রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধা রাখা হয়েছে, যাতে বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা সুবিধামতো শিক্ষা গ্রহণ করতে পারে।
প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পাঠদান, হিফজ শিক্ষার পাশাপাশি সাধারণ (জেনারেল) শিক্ষার সমন্বিত ব্যবস্থা, শিশুদের জন্য মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশ এবং সুন্দর হাতের লেখা শেখানোর বিশেষ প্রশিক্ষণ। এছাড়া এতিম, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রাখা হয়েছে, যা প্রতিষ্ঠানটিকে এলাকার অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ব্যতিক্রমী করে তুলেছে। জানা গেছে, মাদ্রাসা ও এতিমখানাটি মধ্য মিরাশপাড়া, মাদবর বাজার, বাঁশতলা (সিরাজ আলী বাইতুল্লাহ জামে মসজিদ সংলগ্ন), পূর্ব আরিচপুর, টঙ্গী, গাজীপুর এলাকায় অবস্থিত। স্থানীয়ভাবে সহজ যোগাযোগ ব্যবস্থা থাকায় আশপাশের বিভিন্ন এলাকা থেকেও শিক্ষার্থীরা এখানে ভর্তি হচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ দ্বীনি শিক্ষা বিস্তার ও এতিম শিশুদের লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সমাজে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে এ প্রতিষ্ঠান ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন। প্রতিষ্ঠাতা মো. নুরুল ইসলাম (নুরু) বলেন, এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষায় গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছি। উদ্বোধনের পর থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য উন্নত আবাসিক ব্যবস্থা, আধুনিক শিক্ষা উপকরণ সংযোজন এবং শিক্ষার মান আরও উন্নত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। এলাকাবাসীর প্রত্যাশা, এ প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে এলাকার এতিম ও দরিদ্র শিশুদের জন্য একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং সমাজে দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার