ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাংলাবান্ধা স্থলবন্দরে বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিক আটক


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ৪:১৪
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি (৪০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা।
 
বিজিবি ও বন্দর সূত্রে জানা গেছে, পলাশ চন্দ্র মাঝি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চেকপোস্টে উপস্থিত হন। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশিকালে তার কাছে থাকা ব্যাগ থেকে আনুমানিক ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
 
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈধ কাগজপত্র ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ লাইছুর রহমান জানান, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে এক ভারতীয় এক ব্যক্তিকে ডলার সহ আটকের বিষয়ে জানিয়েছেন, কিন্তু এখনো আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়নি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত