খালিয়াজুরীর হাওড়ে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু ও এক নারী আহত
নেত্রকোণার জেলার খালিয়াজুরীর দুই হাওড়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু ও একজন মহিলা আহতের খবর পাওয়া গেছে।
বজ্রপাতে নিহত ব্যক্তিরা হল- সিরাজগঞ্জ জেলা সদরের
আকনাদিঘীর গ্রামের অফিকুল মন্ডলের ছেলে শুভ মন্ডল (২৮) নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের নেকবর খার ছেলে মোনায়েম খা পালন (৫০)।
মেন্দিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউপি সদস্য মোঃ আক্কল আলী বলেন, গ্রাম সংলগ্ন কোনাইল হাওড়ে ধান কাটতে গিয়েছিল মোনায়েম কিন্তু আনুমানিদ দুপুর একটা দিকে আকাশের অবস্থা খারাপ দেখে মোনায়েম বাড়ী চলে আসার সময় রাস্তায় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
অপর দিকে অত্র উপজেলার কৃষ্ণপুর ছায়ার হাওড়ে সিরাজগঞ্জ থেকে ধান কাটতে আসা শ্রমিক জমিতে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হয়েছে বলে জানান কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম মোড়ল। একই হাওড়ে এক মহিলা শ্রমিক বজ্রপাতে আহত হয়েছে।তবে আহত মহিলার নাম জানা যায়নি। আহত মহিলা শিবপুর গ্রামের রিংকু দাসের স্ত্রী বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাদির হোসেন শামীম জানান, আজকে খালিয়াজুরী হাওড়ে তিনজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। তার মধ্যে একজনের বাড়ী খালিয়াজুরীর সাতগাঁও গ্রামে অপর দুইজনের বাড়ী নেত্রকোণা জেলার বাহিরে। একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ধনু নদীতে বরশি দিয়ে মাছ ধরতে এসে বজ্রপাতে নিহত হয়েছে অপরজন সিরাজগঞ্জের ধান কাটার শ্রমিক। তিনি আরও জানান, বজ্রপাতে নিহতের পরিবারকে সরকারী ত্রাণ তহবিল থেকে শুকনা খাবার ও আর্থিক অনুদান দাফন কাফনের জন্য প্রদান করা হবে। তবে অন্য দুজনের বাড়ী ভিন্ন জেলায় হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় বজ্রপাতে মৃত্যুর বিষয়ে একটি প্রত্যয়ন পাঠানো হবে এবং সেখান থেকেই তাদেরকে সরকারী ত্রাণ তহবিল থেকে আর্থিকভাবে সাহায্য করা হবে।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মোঃ নাদির উদ্দীন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক দুই স্থানের দুইজন বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল তৈরী করে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী